‘বিচারব্যবস্থাকে ভয় দেখানোর নগ্ন চেষ্টা’: মালদহে বিচারিক আধিকারিকদের ঘেরাও নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা | কলকাতা | ২ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের মালদহে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর-সংক্রান্ত দায়িত্বে থাকা সাতজন বিচারিক আধিকারিককে প্রায় নয় ঘণ্টা ঘেরাও করে রাখার ঘটনায় বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আদালত এই ঘটনাকে বিচারব্যবস্থাকে ভয় দেখানো, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা এবং শীর্ষ আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার “নগ্ন চেষ্টা” বলে…
