আমরা শুধু চুপ করে দেখে গেলে, অপরাধের অংশীদার আমরাও
যে ভিডিওটা আমরা ভুলে যাওয়ার ভান করি শুরুতে বুঝতেই পারেন না, ঠিক কী দেখছেন।ঝাঁকুনি খাওয়া ফোনের ফ্রেম, ধুলো উড়ছে গ্রামের কাঁচা রাস্তায়, দূরে কোথাও একগাদা ভিড় জমেছে। একটু পর ক্যামেরা কাছে আসে, নাম-না-জানা এক মহিলাকে দেখতে পান ভিড়ের একেবারে মাঝে। হাত বাড়িয়ে কেউ তার চুল টানছে, কেউ কাপড়, কেউ শরীর। কারও মুখে হাসি, কারও হাতে…
